Home » পাহাড়তলী থানা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা

পাহাড়তলী থানা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা

by দাঊদ আরমান
0 comments 164 views
A+A-
Reset

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট—চট্টগ্রাম মহানগর কমিটির আওতাধীন পাহাড়তলী থানার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল, ২০২৬) মহানগর কমিটির আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া এবং সদস্য সচিব বাপ্পি দে এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে পলাশ দাস-কে আহ্বায়ক, রকি ধর-কে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং প্রভাষ দাস-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন চন্দন চৌধুরী, বাসুদেব চন্দ্র, সঞ্জয় কুমার পাল এবং অনুপ দাশ।
​এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— আপন দাশ, রনি দাশ, শিংলো চাকমা, অপূর্ব দাশ, শান্ত চাকমা, শয়ন দাশ, জুয়েল দাশ ও জেকি ধর-কে।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

You may also like

Leave a Comment

প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
বার্তা প্রধান: মোহাম্মদ মুমিনুল ইসলাম
প্রচার সম্পাদক: ড: মো: মিজানুর রহমান

ঢাকা অফিস: গুলফেসা টাওয়ার (লেভেল-১২), মগবাজার, ঢাকা, বাংলাদেশ
চট্টগ্রাম সম্পাদকীয় অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

যোগাযোগ: +880 1893 603232, +880 1759 588369
ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com