চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রশিবিরের বিশাল বিক্ষোভ মিছিল

গণভোটের দাবিতে রাজপথে নামার ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
​গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা। গতকাল (৬ এপ্রিল, সোমবার) বিকেলে নগরীর মুরাদপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ২নং গেট মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং চট্টগ্রাম মহানগর উত্তর শাখা সভাপতি মোমিনুল হক-এর যৌথ নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)-এর সাবেক জিএস এস এম ফরহাদ।


​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এস এম ফরহাদ বলেন,

“জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি সহ্য করা হবে না। ছাত্র-জনতা রক্ত দিয়ে যে বিজয় ছিনিয়ে এনেছে, সেই রায়কে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

তিনি অনতিবিলম্বে গণভোটের দাবি মেনে নিয়ে জনরায় প্রতিফলনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


​বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। ২নং গেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

​সমাবেশে মহানগর উত্তর ও দক্ষিণ শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com