Home » পিসিআইইউ-র সঙ্গে পপুলার ডায়াগনস্টিক ও মেডিঅরার সমঝোতা স্বাক্ষর

পিসিআইইউ-র সঙ্গে পপুলার ডায়াগনস্টিক ও মেডিঅরার সমঝোতা স্বাক্ষর

0 comments 65 views
A+A-
Reset

 

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-এর সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও মেডিঅরা ওয়েলনেস সেন্টার-এর পৃথক দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় পিসিআইইউ-র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড প্যাথলজি পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন ইমেজিং সেবায় নির্ধারিত হারে ছাড় প্রদান করবেন। ফলে স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

অন্যদিকে মেডিঅরা ওয়েলনেস সেন্টার-এর সঙ্গে চুক্তির আওতায় থাকছে—মানসিক স্বাস্থ্যসেবা, পুষ্টি পরামর্শ, ডার্মাটোলজি ও সাধারণ চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, লাইফস্টাইল ভিত্তিক ওয়েলনেস প্রোগ্রাম ও বার্ষিক স্বাস্থ্য ক্যাম্প এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও ছাত্রকল্যাণ উপদেষ্টা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com