ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (IBFC)-এর কেন্দ্রীয় কমিটির নতুন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক রয়েল কুমার পাল। আজ ২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
এদিকে, রয়েল কুমার পাল এই পদে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর শাখা। আজ এক বিবৃতিতে সংগঠনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া এবং সদস্য সচিব বাপ্পী দে এই অভিনন্দন জানান।
নেতৃদ্বয় বলেন, রয়েল কুমার পালের এই অর্জন অত্যন্ত গৌরবময়। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, সততা, নিষ্ঠা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের যোগ্য স্বীকৃতি হিসেবেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিবৃতিতে অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া ও বাপ্পী দে আশা প্রকাশ করে বলেন, রয়েল কুমার পালের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (IBFC) আগামীতে আরও শক্তিশালী ও বেগবান হবে। একই সাথে ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সৌহার্দ্য, অসাম্প্রদায়িক সম্প্রীতি ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে তিনি অনন্য ভূমিকা পালন করবেন।
নেতৃবৃন্দ রয়েল কুমার পালের নতুন এই পথচলায় তাঁর সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।