চট্টগ্রাম

সেনাবাহিনীর উদ্যোগে দীঘিনালায় চিকিৎসা প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রদান

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও স্বনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে এক দিনব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইন। প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল ও অন্যান্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অভিজ্ঞ চিকিৎসক ডাঃ তিলক চাকমা। বাবুছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মনোনীত মোট ২৭ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।

কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা, মারাত্মক আঘাত, রক্তপাত বন্ধ করা, হঠাৎ অজ্ঞান হওয়া বা বিভিন্ন জরুরি মুহূর্তে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে জরুরি ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়, যাতে তাঁরা দুর্গম এলাকায় তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে পারেন।

প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি একই প্রাঙ্গণে এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এই অনন্য মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় প্রতিনিধিরা জানান, দুর্গম অঞ্চলে চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই এই প্রশিক্ষিত কর্মীরা জরুরি চিকিৎসা দিতে সক্ষম হবেন, যা অনাকাঙ্ক্ষিত প্রাণহানি কমাতে সহায়ক হবে। এ ধরনের গণমুখী কার্যক্রম পাহাড়ে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com