Home » খাগড়াছড়িতে এমপি ওয়াদুদ ভুঁইয়ার উদ্যোগে আসবাবপত্র বিতরণ

খাগড়াছড়িতে এমপি ওয়াদুদ ভুঁইয়ার উদ্যোগে আসবাবপত্র বিতরণ

0 comments 403 views
A+A-
Reset
খাগড়াছড়িতে এমপি ওয়াদুদ ভুঁইয়ার উদ্যোগে দুই বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আইয়ুব নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আসবাবপত্র সংকট দূরীকরণে সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে তথ্য পেয়ে সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিদ্যালয় দুটির জন্য প্রয়োজনীয় আসবাবপত্রের সংস্থান করা হয়।

সম্প্রতি সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে পানছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিদ্যালয় দুটির শিক্ষকদের হাতে এসব নতুন সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।

দুই বিদ্যালয়ের জন্য প্রদত্ত আসবাবপত্রের মধ্যে রয়েছে ৯০ জোড়া বেঞ্চ, ৯টি শিক্ষক টেবিল, ৮ জোড়া চেয়ার এবং ৩টি স্টিলের আলমারি। প্রয়োজনীয় এসব আসবাবপত্র পাওয়ায় বিদ্যালয় দুটির শ্রেণিকক্ষের পরিবেশ সুন্দর রূপ নিয়েছে এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে নতুন গতির সঞ্চার হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com