চট্টগ্রাম

চট্টগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রাম বিভাগের সার্বিক মানবাধিকার পরিস্থিতি, আইনি সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফার নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিউল আজম বাদশা, সাধারণ সম্পাদক রনি মিত্র ও দপ্তর সম্পাদক মো. সুজন। এ ছাড়া প্রতিনিধি দলের সদস্য মো. বেলাল, মো. রবিন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ ডেবিট, মাহমুদ ইব্রাহিম ও মোহাম্মদ অপু উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা সহজলভ্য করা এবং মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে আসক ফাউন্ডেশনের চলমান মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আসক ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম বিভাগের অসহায়, সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকার সুরক্ষা, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আসক ফাউন্ডেশন ভবিষ্যতেও আরও সক্রিয়ভাবে কাজ করে যাবে।

আলোচনা শেষে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে সময় দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com