চট্টগ্রাম

কক্সবাজারে সি.আর. মামলা থেকে দুই আসামির অব্যাহতি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে দায়ের করা একটি সি.আর. মামলা থেকে দুই আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতি প্রাপ্তরা হলেন—উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুফেরখীল গ্রামের বাসিন্দা জাফর আলম (৩নং আসামি) ও রবিউল মো. সাজ্জাত (৪নং আসামি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কক্সবাজারের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা নং-২৭৬/২০২৫-এর শুনানিকালে আদালত এ আদেশ দেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ইউছুফেরখীল গ্রামের নুরুল আলম বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেছিলেন। মামলার শুনানিকালে উভয় পক্ষের আইনজীবীরা নিজ নিজ মক্কেলের পক্ষে আইনগত যুক্তি ও নথি আদালতের সামনে তুলে ধরেন। সার্বিক পর্যালোচনা ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সঠিক সত্যতা না পাওয়ায় ৩নং আসামি জাফর আলম ও ৪নং আসামি রবিউল মো. সাজ্জাতকে মামলার অভিযোগের দায় থেকে অব্যাহতি প্রদান করেন বিচারক।

মামলায় আসামিপক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট আনোয়ার পারভেজ রুবেল। আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একজন আইনজীবীর দায়িত্ব শুধু মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করা নয়; বরং আইন, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে একজন নির্দোষ ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পেশাগত নিষ্ঠা নিয়ে কাজ করা। ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব।”

আদালতের এই আদেশের মাধ্যমে নিরপরাধ দুজন ব্যক্তি আইনি প্রক্রিয়া শেষে দায়মুক্ত হলেন বলে জানান সংশ্লিষ্টরা।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com