Home » সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

0 comments 13 views
A+A-
Reset
সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ অনুদান, হুইলচেয়ার, ক্রীড়া সামগ্রী এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি, স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিতকরণ এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। পরবর্তীতে জেলা প্রশাসক সীতাকুণ্ড থানা পরিদর্শন করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com