লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর অনুষ্ঠিত
সেবার অঙ্গীকার, নেতৃত্বের ধারাবাহিকতা ও মানবকল্যাণের প্রত্যয়কে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর-গ্রহণ, কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন এবং চার্টার সেলিব্রেশন।
নগরীর সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে গতকাল (০৭ সেপ্টেম্বর, ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ও লিও ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ক্লাব নেতারা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং সদস্যরা অংশ নেন। দুই পর্বে বিভক্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোঃ মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মোঃ নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর সম্মানিত কাউন্সিল চেয়ারপার্সন এবং ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মোঃ মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ‘কমিটমেন্ট কল’-এর প্রবক্তা লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্টার সেবা বর্ষের (২০২৩-২৪) গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। এছাড়াও উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ মুসা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ হেলাল উদ্দিন আহমেদ, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন এডভোকেট নুরুল ইসলামসহ ডিজি অ্যাসাইনমেন্টের নেতৃবৃন্দ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর, রিজিয়ন ও জোন কনসার্ন কর্মকর্তা এবং লিও ডিস্ট্রিক্ট টিমের নেতৃবৃন্দ।
লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে লায়ন আহমেদ নুর, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন স্বপ্না আক্তার, লায়ন জসিম উদ্দিন, লায়ন নিজাম উদ্দিন, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন ইব্রাহিম বাপ্পি, লায়ন মোঃ ফারুক, লায়ন নাসির উদ্দিন, লায়ন ডা. দিদার হোসেন, লায়ন সাইফুর রহমান, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন খালেদা আফরোজ, লায়ন আশ্রাফুল আলম ভূঁইয়া, লায়ন রানী আক্তার, লায়ন রেশমা রহমান, লায়ন সৈয়দ ইয়াছিন, কাজী নিজাম উদ্দিন, লায়ন মোঃ সেলিম ও লায়ন অসিম কুমার সহ নবাগত লায়নবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে লিও ক্লাবের পক্ষে লিও রাহুল দাস, লিও রাহাতসহ বিভিন্ন পর্যায়ের লিও নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মানবসেবাই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য। নেতৃত্ব পরিবর্তন কেবল দায়িত্বের রদবদল নয়, বরং নতুন নেতৃত্বের হাত ধরে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ। তারা লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ঐক্যবদ্ধভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আনুষ্ঠানিক চার্জ হস্তান্তর-গ্রহণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।