চট্টগ্রাম

চট্টগ্রামে এইচসিজি ক্যান্সার হাসপাতাল ও সিএমটিএফ এর পার্টনার্স মিট অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানের উন্নত ক্যানসার চিকিৎসা সেবা এবং আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে ‘এইচসিজি ক্যান্সার হাসপাতাল’ ও ‘চট্টগ্রাম মেডিক্যাল ট্রাভেল ফোরাম’ এর যৌথ উদ্যোগে এক বিশেষ পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে।

​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) নগরীর দ্য পেনিনসুলা চট্টগ্রাম হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এইচসিজি ক্যানসার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার গুরবিন্দর সিং এবং আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের ম্যানেজার সৌভিক স্যাম।

সিএমটিএফ সদস্য দাঊদ আরমানের সঞ্চালনায় ​অনুষ্ঠানে সংগঠনের এর সভাপতি আব্দুল আলিম রাজু এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিকসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সাবেক পরিচালক দিদারুল আবছার, টোয়াব পরিচালক নুরুল আনোয়ার, সিএমটিএফ সদস্য নুরুল আনোয়ার জীবন, রেশমা সুলতানা, ওমর শরীফ, আলিফ রহমান অখিল, জিয়াউল হক, নিলয় বসাক, এবং মেডিকেল ট্যুরিজম ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ ও শাকিল সারওয়ারসহ স্বাস্থ্য ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে হাসপাতালের প্রতিনিধিবৃন্দ তাদের প্রতিষ্ঠানে ব্যবহৃত অনকোলজি বা ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য প্রদত্ত বিশেষ সুযোগ-সুবিধাসমূহ প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত স্টেকহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com