মানবাধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকায় লায়ন ফরহাদুল হাসান মোস্তফা
মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুদৃঢ় প্রত্যয় নিয়ে চট্টগ্রাম বিভাগে ব্যাপক সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বিভাগজুড়ে এই কার্যক্রম দিন দিন আরও বেগবান হচ্ছে।
মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, আইনি অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মৌলিক অধিকার সুরক্ষায় আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংগঠনিক কাঠামোকে পুনর্গঠিত ও নতুন উদ্যমে পরিচালিত করছেন।
বিশেষ করে আর্থিক বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে যারা প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সহায়তা থেকে বঞ্চিত হন, তাঁদের কাছে সরাসরি আইনগত সাহায্য পৌঁছে দেওয়াকে আসক ফাউন্ডেশন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
এ বিষয়ে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বলেন,
“মানবাধিকার শুধু কোনো একক সংগঠনের বিষয় নয়; এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সমাজের কোনো মানুষ যেন অন্যায়, নির্যাতন বা অধিকারবঞ্চনার শিকার হয়ে একা না পড়েন—এমন একটি ন্যায়ভিত্তিক সামাজিক পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের মধ্যে মানবাধিকার ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতার অভাবই অনেক সময় অধিকারবঞ্চনার মূল কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষকে তাঁদের আইনি ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করতে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য।”
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, লায়ন ফরহাদুল হাসান মোস্তফার নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় মানবিক এবং সচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃত করা হচ্ছে। আইনি সহায়তার পাশাপাশি প্রাকৃতিক বা সামাজিক যেকোনো দুর্যোগ ও দুস্থ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধকে শক্তিশালী করতে আসক ফাউন্ডেশন বদ্ধপরিকর।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।