প্রবাসী

প্রবাসীদের আমন্ত্রণে জার্মানিতে শায়খ আহমাদুল্লাহ

প্রবাসীদের ধর্মীয় সংগঠন দারুল ইহসান বার্লিনের আয়োজনে একটি ইসলামী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যোগ দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। রোববার (১০ নভেম্বর) বিকেলে জার্মানির রাজধানী মধ্য বার্লিনের একটি মিলনায়তনে এ ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর বয়ান শুনতে ও তাকে একনজর দেখতে প্রবাসীরা মিলনায়তনে ভিড় করেন। ইসলামী আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বার্লিনের দারুল ইহসান মসজিদের খতিব মো. মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভার শুরুতে শায়খ আহমাদুল্লাহ সর্বস্তরের প্রবাসীদের বিশেষ ধন্যবাদ জানান তাকে জার্মানিতে আমন্ত্রণ জানানোর জন্য। বক্তব্যে তিনি রাসুল (সা.) এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন।

এসময় বাংলাদেশ ও ইসলামের সৌন্দর্য জার্মানিতে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের মান ও মর্যাদা বিদেশের মাটিতে ধরে রাখতে বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন শায়খ আহমাদুল্লাহ। এছাড়াও প্রবাসে থেকেও দ্বীনের কাজে নিয়োজিত থেকে যতটুকু সম্ভব যাবতীয় পাপকার্য থেকে বিরত থাকার আহ্বান জানান। আলোচনা শেষে উপস্থিত ধর্মপ্রাণ প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

দারুল ইহসান বার্লিনের আয়োজিত আলোচনা সভায় পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মদিবসেও ইসলামী সভায় বার্লিনের সর্বস্তরের প্রবাসীরা অংশ নেওয়ায় আয়োজকরা স্বস্তি প্রকাশ করেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com