হত্যা মামলায় খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
খাগড়াছড়িতে মামুন হত্যা মামলার আসামি ও হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা খাগড়াছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও ৪০টি মামলার পলাতক আসামি।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে গত ৫ আগস্ট পরবর্তী ১৫টির বেশি মামলা রয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।