Home » রাতে সারপ্রাইজ ভিজিট মেয়র শাহাদাতের

রাতে সারপ্রাইজ ভিজিট মেয়র শাহাদাতের

by খবর ২৪ ঘন্টা
0 comments 145 views
A+A-
Reset

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে ক্লিন সিটি গড়তে রাতে পরিচ্ছন্ন কার্যক্রম তদারকিতে সারপ্রাইজ ভিজিট করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৬ নভেম্বর) রাতে প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মাকে নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন আরেফিন নগর টিজি পরিদর্শন করেন।

এ সময় মেয়র বলেন, নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালনা করছি আমরা। রাতে পরিচ্ছন্ন কার্যক্রম আদৌ ঠিকভাবে হচ্ছে কি না নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে নিয়মিত পরিদর্শন করবো।

কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র টিজিগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেন।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে নির্ধারিত কর্মসূচির বাইরে হঠাৎ সিআরবিতে সড়ক সংস্কার কাজ পরিদর্শন করতে যান মেয়র। তিনি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সিআরবি সাত রাস্তা মোড় থেকে হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ পর্যন্ত হেঁটে সড়ক সংস্কার ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

মেয়র প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে দ্রুত নগরের সিআরবিসহ ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের নির্দেশ দেন এবং কাজের গুণগতমান নিশ্চিত করতে বলেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com