চট্টগ্রাম

অচিন বাবাজান এর দরবারের বস্ত্রদান উৎসবে মিলল মানবতার মিলনমেলা

চট্টগ্রাম নগরীর মোমিন রোড ঝাউতলা সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছে মহান অচিন বাবাজান এর দরবার। বুধবার (১১ নভেম্বর) অপরাহ্নে কলোনির শালগ্রাম মন্দিরে আয়োজিত আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত সম্মিলনে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক শুকলাল দাশ, কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় আচার্য, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া এবং স্বপন বড়ুয়া টুকুন।

সুজন বড়ুয়ার সুচারু সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী পলাশ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন শুভ্রম বড়ুয়া বিপু, তাপস বড়ুয়া(সিটি কর্পো) , নিতাই ভট্টাচার্য, কাজল বড়ুয়া, উত্তম বড়ুয়া(সাবেক সিটি কর্পো.) সৌগত বড়ুয়া, অ্যাডভোকেট সুজিত মহাজন, উজ্জ্বল দত্ত(সেনাবাহিনী) , দোলন বড়ুয়া (শিক্ষা), তানভীর বড়ুয়া(ডিবি), উত্তম কুমার সেন, মিল্টন নাথ, অধ্যাপক উজ্জ্বল নাথ, প্রশান্ত বড়ুয়া(সাবেক নৌ কর্মকর্তা).প্রদীপ ধর, টিপু দেব, জয় বড়ুয়া, সুজিত নাথ, জয়ন্ত বড়ুয়া,প্রকৌশলী অর্ক চৌধুরী, কর আইনজীবী বসন্ত আশিষ সুমন দাশ,দীপু ধর সহ নানা শ্রেণী-পেশার গুণীজন।

বক্তারা বলেন, জাতি-ধর্ম-বর্ণের সব ভেদাভেদ ছাপিয়ে বিশ্বমানবের কল্যাণ ও শান্তি কামনায় নিবেদিত অচিন বাবার দরবার। চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দিরহাটে অবস্থিত মহান অচিন বাবা’র পবিত্র সমাধি পীঠে ছোট বাবাজানের স্নেহছায়া ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নানা মানবহিতৈষী কর্মযজ্ঞ। এই পুণ্যভূমিতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ বিশ্বাস আর ভক্তির শ্রদ্ধা নিয়ে প্রার্থনায় মগ্ন হন।

সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রেমলাল সর্দ্দার, কৃষ্ণ দাস(সভাপতি শালগ্রাম মন্দির),রাজেশ দাস(সাধারণ সম্পাদক)। আলোচনা পর্ব শেষে দরবারের পক্ষ থেকে পরম যত্নে ও শ্রদ্ধায় সেবক কলোনির নারী-পুরুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com