অপরাধ

বোয়ালখালীতে বিকাশ দোকান থেকে লাখ টাকা চুরি, উদ্ধার ৮৭ হাজার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বিকাশের দোকান থেকে প্রায় দুই লাখ টাকা চুরির ঘটনায় মো. আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বোয়ালখালী থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আমির হোসেন চট্টগ্রাম নগরের চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সালাম। পুলিশের অভিযানে তার কাছ থেকে চুরির নগদ ৮৭ হাজার টাকা, ১৯ টাকা মূল্যমানের ১২০টি রিচার্জ কার্ড, ১৪ টাকা মূল্যমানের ২০টি রিচার্জ কার্ড এবং ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি সম্পর্কে ভুক্তভোগী দোকানদার জানায়, ওইদিন তাকে মোবাইল ফোনে একটি কল আসে। কলের মাধ্যমে জানানো হয় যে, একটি পার্সেল এসেছে এবং সেটি দ্রুত নিতে বলা হয়। পার্সেল গ্রহণের জন্য দোকান থেকে বের হয়ে নির্ধারিত ঠিকানায় গিয়ে তিনি দেখেন সেখানে কেউ নেই। পরে দোকানে ফিরে এসে তিনি দেখতে পান, দোকানের ক্যাশ বাক্সের তালা ভাঙা এবং প্রায় দুই লাখ টাকা উধাও।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, “আমির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে ১ লাখ ১ হাজার টাকা চুরি করেছে। এর মধ্যে ১৪ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কিনেছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে, পুলিশ জানায় যে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত নগদ টাকা ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাখা হয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com