Home » পাহাড়তলী থানার অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

পাহাড়তলী থানার অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

by দাঊদ আরমান
0 comments 184 views
A+A-
Reset

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার একটি বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি সাজিয়া তাহের টুম্পা গ্রেফতার হয়েছেন।

গতকাল রাতে (৯ ডিসেম্বর দিবাগত) আনুমানিক রাত ১২:৫০ মিনিটে, থানার এসআই সৌমিত্র সরকার, এএসআই নাসির উদ্দিন, এএসআই মোঃ ফজলুল বারী, এএসআই নিজাম উদ্দিন এবং এএসআই আহসানুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সরাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত সাজিয়া তাহের টুম্পা অর্থঋণ জারি মামলা নং-৬৭৬/২০২৩, অর্থঋণ আইনের ৩৪ ধারায়, প্রসেস নং-৪৪৩/২৪-এর অধীনে বিজ্ঞ আদালত কর্তৃক ৪ মাসের আটকাদেশপ্রাপ্ত।

সিএমপি সূত্রে জানা গেছে, অভিযুক্তকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com