Home » অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন আলহাজ্ব শামসুল আলম

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন আলহাজ্ব শামসুল আলম

by দাঊদ আরমান
0 comments 295 views
A+A-
Reset

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব শামসুল আলম মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) অসুস্থ বিএনপি নেতা নুরুল হাসান টিপুকে দেখতে তার বাসায় ছুটে যান। কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপুর অসুস্থতার খবর পেয়ে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুমজু মিয়া, ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনজুর আলম, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সিরাজ, ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রেজা চৌধুরী, মহানগর যুবদল নেতা আবদুর রব, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস জিকু, যুবদল নেতা কামাল, ফারুক, মহসিন, আরিফ, আলম, সালাউদ্দিন, সোহেল, জাকির, রানা, শামিম, রুমম, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা আলী হায়দার রানা, তারেক, রহিত, ফাহিম, আমির মাহমুদ খসরু রাজু এবং কাপাসগোলা মহল্লা কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ।

মানবিক বার্তা

আলহাজ্ব শামসুল আলম অসুস্থ নুরুল হাসান টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো বিএনপির দীর্ঘদিনের ঐতিহ্য। এছাড়া তিনি স্থানীয় নেতাকর্মীদের টিপুর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করার অনুরোধ জানান।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com