প্রবাসী

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত রকিবুল হকের নেতৃত্বে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী
দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী সকল শহীদদের এবং ২০২৪ সালের ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। তাছাড়া তথ্য ও সম্প্রচার অধিদপ্তর থেকে প্রাপ্ত  দিবসটির উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

বক্তৃতা ও আলোচনা সভা
ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী নেতৃবৃন্দ ও বিশিষ্ট বাংলাদেশি নাগরিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন।

রাষ্ট্রদূতের বক্তব্য
রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান বাড়ানোর আহ্বান জানান।

এসময় বাংলাদেশি শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে। এছাড়া ১৭ ডিসেম্বর দূতাবাসে প্রায় চারশতাধিক কনস্যুলার সেবা প্রার্থীকে বিজয় দিবস উদযাপনে সামিল করে বিশেষ আপ্যায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সূত্র: যুগান্তর

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com