মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারে আজ (১৬ই ডিসেম্বর) শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ।

বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথেই আকবরশাহ্ থানার উত্তর কাট্টলীতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিএমপি কমিশনার। এই সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, ‘যাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ আজ স্বাধীন।’

পরে, সিএমপি কমিশনার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।