মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, উপপরিচালক (স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) জনাব নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসক বলেন, “আমরা বিজয়ের ৫৪ বছরে পা দিয়েছি এবং জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানিয়েছি। ৭১-এর চেতনাকে ধারণ করে, জুলাই ২৪ এর বিপ্লবের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো।” তিনি চট্টগ্রামে একটি স্থায়ী স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর নির্মাণের পরিকল্পনার কথাও জানান।