অপরাধ

পাঁচলাইশ থানার অভিযানে ৫ মাসের আটকাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানার অভিযানে ৫ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. পাঁচলাইশ থানাধীন মির্জারপুল এলাকায় অভিযান পরিচালনা করেন থানার এসআই মোঃ নুরুল আবছার, এএসআই সোহেল আহমেদ, এএসআই তোজাম্মল হোসেন, এএসআই রাজীব দে ও এএসআই রিগান চাকমা। অভিযানে অর্থঋণ জারি মামলা নং- ১২৬১/২৩ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ৫ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত আসামি সাইফুদ্দিন আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com