প্রবাসী

আলবানিতে প্রবাসীদের বিজয় দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আলবানিতে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত শ্রদ্ধা ও উদ্দীপনার সঙ্গে বিজয় দিবস উদযাপন করেছেন। শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় লেথাম রিজ স্কুল চত্বর ও মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজন করে ‘বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবানি’ (বাফা)।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনিকা সুবাহ আহমদ উপমা ও মিজানুর রহমান। এটি চারটি বিশেষ পর্বে বিভক্ত ছিল।

শিশু-কিশোরদের পরিবেশনায় ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’ পর্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরিচালনায় ছিলেন রহিম বাদশাহ। এছাড়া দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়, যার পরিকল্পনায় ছিলেন তানিয়া মানির।

বিজয় দিবসের আলোচনা সভায় বাফার চেয়ারম্যান হুমায়ুন কবির ও প্রেসিডেন্ট সোহেল আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লিফটন পার্কের টাউন সুপারভাইজার ফিল ব্যারেট, টাউন জজ রবার্ট রাইবেক, সুলতানা রহমান পুতুল, এবং ব্র্যানডন কার্ল।

বাফা সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় গীতি-নৃত্যালেখ্য ‘সব কটা জানালা খুলে দাও না’। ১৭৫৭ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির আন্দোলন ও সংগ্রামের ইতিহাসকে উপজীব্য করে এটি গ্রন্থনা, পরিকল্পনা ও নির্দেশনা দেন আবৃত্তিশিল্পী আনোয়ারুল হক লাভলু।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com