Home » চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

by দাঊদ আরমান
0 comments 188 views
A+A-
Reset

দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় আজ (২৬ ডিসেম্বর)। এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশফিকুজ্জামান আক্তার।

May be an image of table

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, এবং কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও করেন।

সম্মাননা ও বিদায়

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত (পিআরএল) পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) উদ্দীপন চাকমা এবং কনস্টেবল মোঃ ফরিদ আহমেদকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করে বিদায় জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়।

May be an image of 3 people and text

সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মোহাম্মদ সালাম কবির পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com