Home » চট্টগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

চট্টগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

by দাঊদ আরমান
0 comments 207 views
A+A-
Reset
চট্টগ্রাম জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

চট্টগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ (৩০ ডিসেম্বর ২০২৪) দুপুর ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে এম এ আজিজ স্টেডিয়াম চত্ত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ৫২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তর তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করবে।

র‍্যালির অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ

র‍্যালিতে অংশগ্রহণ করেন:

  • চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম
  • উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ নোমান হোসেন
  • অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান
  • অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক
  • অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন
  • সহকারী পুলিশ সুপার (এসএএফ) মনীষ দাশ
  • চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com