Home » কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন

কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

0 comments 289 views
A+A-
Reset
Cox's Bazar Student Association

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর, এসোসিয়েশনের সেচ্ছাসেবকরা চট্টগ্রাম নগরীর জি ই সি, লালখান বাজার, সি আর বি, প্রবর্তক মোড় এবং চট্টগ্রাম মেডিকেল এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান মুন্না এ উদ্যোগ সম্পর্কে বলেন,

“অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি এবং আমার দলের সবাই নিজেদের সৌভাগ্যবান মনে করছি। প্রতিটি মানুষের উচিত মানবসেবায় নিজেকে নিয়োজিত করা।”

সাধারণ সম্পাদক সাইমুন উর রশিদ জানান,

“একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আমরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করছি।”

এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবং আইন অনুষদের চেয়ারম্যান জনাব জিয়াউল করিম জিয়া এবং উপদেষ্টা মণ্ডলীর দিকনির্দেশনায় এই মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা জানান, “এই কার্যক্রমকে সামনে আরও বৃহৎ পরিসরে আয়োজন করে অসহায় এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com