Home » সিএমপির ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর উদ্বোধন

সিএমপির ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর উদ্বোধন

0 comments 45 views
A+A-
Reset

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার”।

​আজ মঙ্গলবার (০৯ জুন, ২০২৬) সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এই বিশেষায়িত সেন্টারের কার্যক্রমের সূচনা করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তির প্রসারের সাথে সাথে সাইবার অপরাধের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এই সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেক আইডি এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ সরাসরি গ্রহণ করা হবে। একই সাথে ঘটনার ধরন অনুযায়ী ভুক্তভোগীদের তাৎক্ষণিক করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হবে।”

​তিনি আরও জানান, সাইবার অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্যপ্রমাণ যেমন—স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড ও এসএমএস সংরক্ষণে এই সেন্টার সাধারণ মানুষকে কারিগরি সহায়তা দেবে। এছাড়াও পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়েও এখান থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তার জন্য সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সমন্বয়ক হিসেবে কাজ করবে এই সেন্টার।

​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই বিশেষায়িত সেন্টারের পথচলা শুরু লগ্নে উপস্থিত ছিলেন—সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি) এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান (পিএসসি), উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) কাজী মোঃ আবদুর রহীম, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোঃ হাসান মোস্তফা স্বপন এবং উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদিউজ্জামান (পিএসসি) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com