চট্টগ্রামের ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ডের নুরে মদিনা মহল্লা ও তুলাতলি এলাকায় রবিবার (১২ জানুয়ারি, ২০২৫) বিকেল ৪টায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসিফ চৌধুরী লিমন, মোহাম্মদ হাসান, আবদুল মোতালেব, এইচ এম আজাদ, মহিউদ্দিন জুয়েল, হেলাল উদ্দিন বাহার, মাসুদুর রহমান, মোহাম্মদ আজম, বশির আহমদ, বিপুল শীল ও দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম হাসান।
এলাকাবাসী জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এলাকার দরিদ্র জনগোষ্ঠী এই সহায়তা পেয়ে উপকৃত হয়েছে এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।