Home » ডোনাল্ড ট্রাম্পের অভিষেক

ডোনাল্ড ট্রাম্পের অভিষেক

জমকালো আয়োজন ও বিশেষ পরিকল্পনা

by খবর ২৪ ঘন্টা
0 comments 199 views
A+A-
Reset
ডোনাল্ড ট্রাম্পের অভিষেক

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ঐতিহ্যবাহী এবং জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। তাঁর অভিষেক অনুষ্ঠানে থাকছে নানান আকর্ষণীয় আয়োজন।

শপথ গ্রহণ

মার্কিন সংবিধান অনুসারে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ২০ জানুয়ারি দুপুরে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠান হবে ক্যাপিটলের ওয়েস্ট লনে স্থাপিত অস্থায়ী প্ল্যাটফর্মে।

United States Capitol - Wikipedia

ক্যাপিটলের ওয়েস্ট লন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন। ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।

২ লাখের বেশি আমন্ত্রিত অতিথি

বিশ্বনেতা, ধনকুবের এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় ২ লাখ ২০ হাজার টিকিট বিতরণ করা হচ্ছে। যাঁরা সরাসরি অংশ নিতে পারবেন না, তাঁদের জন্য ন্যাশনাল মলে বিশাল স্ক্রিনের ব্যবস্থা থাকবে।

প্যারেড ও গালা অনুষ্ঠান

শপথ শেষে ক্যাপিটল থেকে হোয়াইট হাউস পর্যন্ত পেনসিলভানিয়া অ্যাভিনিউতে প্যারেড হবে। জনসাধারণ এই প্যারেডে ট্রাম্পকে একনজর দেখার সুযোগ পাবেন। রাতে তিনটি গালা অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে ট্রাম্প উপস্থিত থাকবেন।

The U.S. Capitol with flags for a presidential inauguration.

সংগীত আয়োজন

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা থাকবে।

  • ক্যারি আন্ডারউড গাইবেন ‘আমেরিকা দ্য বিউটিফুল’।
  • লি গ্রিনউড গাইবেন ‘গড ব্লেস দ্য ইউএসএ’।
    এছাড়া জ্যাসন আলডিয়ান, গ্যাভিন ডিগ্র, এবং ব্যান্ড দল রাস্কাল ফ্ল্যাটসের পরিবেশনাও থাকবে।
Carrie Underwood talks final Las Vegas residency shows and what's next -  ABC7 New York

পারফর্ম করবেন ক্যারি আন্ডারউড

বিশেষ উদ্যোগ ও নির্বাহী আদেশ

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

  • অভিবাসীদের বিতাড়িত করা।
  • তেল উত্তোলনের কার্যক্রম বাড়ানো।
  • ২০২১ সালের ক্যাপিটল দাঙ্গাকারীদের ক্ষমা করা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com