সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বাংলাদেশের আদালত। রোববার (১৯ জানুয়ারি) আইএফআইসি ব্যাংকের একটি চেক ডিজঅনার মামলায় আদালত এ নির্দেশ দেন।
চেক ডিজঅনারের অভিযোগে সাকিব আল হাসান ছাড়াও আরও দুই ব্যক্তির বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি একটি বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত বলে জানা গেছে।
আইনি প্রক্রিয়া অনুযায়ী, সাকিব আল হাসানের বিরুদ্ধে আদালতের এই আদেশ কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।