চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের বিশেষ অভিযানে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি কালো রঙের পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।
২১ জানুয়ারি ২০২৫, বিকাল ৪টা ৩৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার এসআই মোঃ নাঈমুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আকবরশাহ থানার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৭ (তারিখ ০৬/০১/২০২৫)-এর আসামি মোঃ ফাহাদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ধৃত আসামির কাছ থেকে বাদীর ছিনতাইকৃত কালো রঙের একটি পাওয়ার ব্যাংক উদ্ধার এবং জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ফাহাদসহ তার দল বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন স্থানে যাত্রী ও পথচারীদের ছুরি দিয়ে ভয় দেখিয়ে মূল্যবান সামগ্রী এবং টাকা ছিনতাই করত। তিনি একটি সক্রিয় ছিনতাইকারী দলের সদস্য।
আইনি ব্যবস্থা
ধৃত আসামির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।