১৬নং চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা এলাকায় সনাতনী ও সাধারণ জনসাধারণের জন্য টিসিবি কার্যক্রমের আওতায় আজ (২২ জানুয়ারি) এনআইডি কার্ড সংগ্রহ এবং কার্যক্রমের ছবি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ এবং সনাতনী সম্প্রদায় সরাসরি উপকৃত হচ্ছেন।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব বাপ্পী দে, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনজুরুল আলম, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এস এম সিরাজ এবং ১৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রেজা চৌধুরী।
এছাড়াও বিএনপি নেতা কামাল, জিকু, ফারুক, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।