Home » ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা

ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন

by খবর ২৪ ঘন্টা
0 comments 174 views
A+A-
Reset
ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০টি থানা কমিটি করেছে। জানুয়ারি মাসের মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার হোসেন জানান, তারা এখনো রাজনীতিক দলের নাম ঠিক করেননি। কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে ১০০–এর বেশি নাম প্রস্তাব এসেছে। সে নামগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন,

‘আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার একটা পাঁয়তারা করছে। এটা স্পস্টত যে দিল্লির সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের কথা বলা সম্ভব। দিল্লির মদদেই হয় তো এ ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যাঁরাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এই সমাজকল্যাণ সম্পাদক বলেন, দেশের মানুষ জুলাই গণ–অভ্যুত্থানে আন্দোলনে এসেছে। এর মাধ্যমে তাঁরা বাংলাদেশকে নতুন রূপে গড়তে চেয়েছে। মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণপরিষদের থাকে। একটি গণপরিষদ নির্বাচন যাতে হয়, সেই কারণেই তাঁরা প্রচার–প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, বাংলোদেশের সামনে যে নির্বাচন আসতেছে, সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে।’

এর আগে দুপুরে আখতার হোসেন রংপুরের কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক, রিফাত হাসান প্রমুখ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com