বাংলাদেশ

আমরা সবাই ভালো আছি

আসিফ নজরুল

আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছেন। তিনি বলেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, তবে এসবের প্রতি কান না দেয়ার আহ্বান জানান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন,

“পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।”

এর আগে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো শুরু হয়, যেখানে অন্তর্বর্তী সরকার, সরকারের উপদেষ্টা, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হয়। যেমন—‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পালিয়ে গেছেন’, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন’, ‘সামরিক বাহিনী সরকার গঠন করছে’, এবং ‘সমন্বয়করা পালিয়ে গেছেন’—এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে পড়েছিল।

এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাদের শেয়ার করতেও দেখা যায়। মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com