Home » লোহাগাড়ায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লোহাগাড়ায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

by জে কে শাহেদ
0 comments 245 views
A+A-
Reset
লোহাগাড়ায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে উদ্বোধন করা হয়েছে আজ (২৭ জানুয়ারি)। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “শিক্ষার্থীরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। সফলতার জন্য অধ্যবসায় এবং দক্ষতা অর্জনের বিকল্প নেই। চ্যালেঞ্জ মোকাবিলায় পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। বেশি বেশি বই পড়ে মনীষীদের চিন্তাধারায় সমৃদ্ধ হতে হবে।”

May be an image of 6 people and dais

তিনি আরও বলেন,

“এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা অনন্য। ভবিষ্যতে এখান থেকে আরও অনেকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে এলাকার সুনাম রক্ষা করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ রফিক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কার্তিক দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ
  • সিনিয়র শিক্ষক মোবারক আলী
  • অভিভাবক সদস্য জসিম উদ্দিন ও মোঃ সেলিম উদ্দিন
  • ক্রীড়া শিক্ষক আমিনুল হক

প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের ৫টি হাউজে ভাগ করা হয়:

  • কর্ণফুলী হাউজ
  • পদ্মা হাউজ
  • মেঘনা হাউজ
  • যমুনা হাউজ

May be an image of 10 people and text

বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রাণবন্ত পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com