Home » চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

by দাঊদ আরমান
0 comments 237 views
A+A-
Reset
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদরদপ্তরের সম্মেলন কক্ষে সিএমপি’র ডিসেম্বর – ২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় আজ (২৭ জানুয়ারি)। সভার সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

সভায় সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও গোয়েন্দা বিভাগকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি বিশেষভাবে নির্দেশনা দেন:

  • মাদক, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে কঠোর তৎপরতা।
  • মামলার দ্রুত নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি।
  • পুলিশি সেবা নিশ্চিত করার জন্য অভিযোগসমূহ দ্রুত ব্যবস্থা গ্রহণ।
  • ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

May be an image of 6 people, people studying and text

পিআরএল-এ গমনকারী কর্মকর্তার সম্মাননা

সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএল-এ গমনকারী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরহাদকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাকে বিদায় জানান সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ হুমায়ুন কবির।

May be an image of 5 people and text

সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ তারেক আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত), এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com