দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে আজ (২৭ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জানুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিএমপি’র কমিশনার হাসিব আজিজ।
সভায় কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা এবং কর্তব্যপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি তিনি সদস্যদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
পিআরএল-এ গমনকারী সদস্যদের বিদায়
দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএল-এ গমনকারী ১১ জন পুলিশ সদস্য ও কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী সদস্যদের মধ্যে ছিলেন:
- কনস্টেবল/১৯২০ দিলীপ কুমার দাশ
- কনস্টেবল/৯১৯ মো. নুরুল হোসাইন
- কনস্টেবল/২৪০৩ অসিত কুমার রক্ষিত
- কনস্টেবল/২৬৫৪ ধীমান রায় সরকার
- কনস্টেবল/১৭৬০ রুনু কান্তি বড়ুয়া
- কনস্টেবল/২৬৬৭ অজয় চাকমা
- কনস্টেবল/২৩০৩ মো. ছলিম উদ্দিন ভূঁইয়া
- কনস্টেবল/২১৭৯ সুমন্ত লাল দত্ত
- কনস্টেবল/৩৯৩০ সাইফুল ইসলাম
- প্রধান সহকারী মো. ফজলুল হক
- অফিস সহায়ক মো. মোরশেদ আলম

সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ তারেক আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।