Home » চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগের নির্দেশ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগের নির্দেশ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

by দাঊদ আরমান
0 comments 238 views
A+A-
Reset
জলাবদ্ধতা নিরসণে কার্যকর ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে বর্ষাকালের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার পরিচ্ছন্ন ও প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।

মেয়র জানান, জলাবদ্ধতার জন্য নির্ধারিত হটস্পটগুলোতে দ্রুত খনন কাজ শুরু করতে হবে। তিনি বলেন,

“আমরা ইতোমধ্যে ৫ কোটি টাকা ব্যয়ে দুটি ব্যাকহোলোডার গাড়ি সংগ্রহ করেছি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ৪০ হাজার বিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অচল যন্ত্রপাতি মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করতে হবে এবং সড়ক সংস্কারে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে। আগামী ফেব্রুয়ারি ও মার্চের মধ্যেই যতটা সম্ভব কাজ সম্পন্ন করতে হবে।”

মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার নির্দেশ

মশার উপদ্রব কমাতে মেয়র নিয়মিত মশার ওষুধ স্প্রে এবং পরিচ্ছন্নতার মাধ্যমে পরিবেশ উন্নয়নের ওপর জোর দেন। প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নালা পরিষ্কারের জন্য ২০ জন করে পরিচ্ছন্ন কর্মী বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় অংশগ্রহণ

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সমাজকর্মী শাহরিয়ার খালেদ সভায় নগরীর জলাবদ্ধতা নিয়ে মতামত দেন।

মেয়র বলেন, “পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করে নগরবাসীর দুর্ভোগ লাঘব করতে হবে।” সভায় গৃহীত উদ্যোগগুলো চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com