প্রবাসী

মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণা

হাইকমিশনের সতর্কবার্তা

মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগ নিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশি নারী কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারিত করছে। এই প্রতারণার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে সতর্কতা জারি করেছে। হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়া সরকারের কোনো চুক্তি বা সমঝোতা নেই। কিন্তু প্রতারক চক্র বাংলাদেশি নারী কর্মীদের বিভিন্ন সেক্টরে কাজের নিশ্চয়তা দেওয়ার নামে ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসায় এনে প্রতারণা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ডের ফলে শুধু বাংলাদেশি নারী কর্মীরা আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়ছেন না, বরং এটি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় সাধারণ কর্মী হিসেবে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com