Home » বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে: ইউএনডিপি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে: ইউএনডিপি

by খবর ২৪ ঘন্টা
0 comments 1K views
A+A-
Reset
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে: ইউএনডিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন— এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার

আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে তিনি এই মন্তব্য করেন।

স্টেফান লিলার বলেন,

‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি। আশা করি এটি হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন এবং সেটিই আমাদের প্রত্যাশা।’

এই ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টেফান লিলার আরও বলেন, ‘পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে, সেটি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

নির্বাচনের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে তিনি জানান, নির্বাচন কমিশন গত ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ব্যাপারে সহযোগিতা চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের একটি দল জানুয়ারিতে দুই সপ্তাহ ধরে নির্বাচন কমিশন পরিদর্শন করে এবং সম্ভাব্য কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com