Home » কাপাসগোলা জামতলা জামে মসজিদ কমিটির সভা

কাপাসগোলা জামতলা জামে মসজিদ কমিটির সভা

তিন সদস্য স্থগিত ও অব্যাহতি

0 comments 324 views
A+A-
Reset
কাপাসগোলা জামতলা জামে মসজিদ কমিটির সভায় তিন সদস্য স্থগিত ও অব্যাহতি

কাপাসগোলা জামতলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভায় তিনজন সদস্যকে স্থগিত ও অব্যাহতি দেওয়া হয়েছে।

১১ ফেব্রুয়ারি মসজিদ কমিটির প্যাডে সাধারণ সম্পাদক আজিজুল হক মঞ্জু এবং সিনিয়র সদস্য আলহাজ্ব আবু আহমেদ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত ও অব্যাহতি পাওয়া সদস্যরা:
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মসজিদ পরিচালনা কমিটির সভায় সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মতিক্রমে কমিটির হাজী সেলিম, একরাম হোসেন ও আইনুল হকের সদস্য পদ স্থগিত এবং মসজিদ কমিটির কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এবং সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com