বাংলাদেশ

গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি

বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে নেতাকর্মী, সমর্থক ও আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়।

দলীয় মহাসচিবের পক্ষে বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান পিপিএম অভিযোগ জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।

অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপির তথ্য অনুযায়ী মোট ৮৪৮ জনকে হত্যা করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে অভিযোগে উল্লেখ করা হয়—
“বিএনপির মতো একটি বড় দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার জন্য এই জঘন্য গণহত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রমাণসহ মোট ৮৪টি মামলা করা হয়েছে। গণহত্যার এজাহারের কপি, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং আন্দোলনকারীদের শহীদ তালিকাসহ মোট ৮৪০ জনের তথ্য দেওয়া হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দ্বারা তদন্ত করে আদালতে বিচারের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।”

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com