Home » বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে: বিভাগীয় কমিশনার

বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে: বিভাগীয় কমিশনার

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব বেতার দিবস ২০২৫ উদযাপিত

by দাঊদ আরমান
0 comments 316 views
A+A-
Reset
বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে: বিভাগীয় কমিশনার

বেতার ও জলবায়ু পরিবর্তন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস উদযাপন করেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর আগ্রাবাদস্থ বেতার ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে তিনি নেতৃত্ব দেন।

বিশ্ব বেতার দিবস উপলক্ষে আলোচনা সভা

এরপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন,

“বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকার কর্তৃক জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বেতার এখনো বড় ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সংকট দেখা দিয়েছে। চট্টগ্রাম মহানগরেও প্রতিবছর লাখ লাখ মানুষ জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এ সংকট আমাদের নিজেদের তৈরি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই। বাংলাদেশ বেতারকে আরও বেশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।”

আলোচনায় বিশিষ্টজনদের অংশগ্রহণ

বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক এর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন—

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক
  • প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি
  • আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম
  • সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com