চট্টগ্রামের হক মার্কেট ইউনিট-২ ও ৩-এ আজ যৌথ অভিযান পরিচালিত হয়েছে এমই, বি, গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে। অভিযানে মার্কেটের সার্বিক পরিস্থিতি, মালামালের মূল্য নির্ধারণ, আইনশৃঙ্খলা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন এমই, বি, গ্রুপের ওসমান গণি শফি। এছাড়া, ইউনিট-৩-এর সভাপতি নুরুল আলম শিপু, সাধারণ সম্পাদক আবদুল খালেক আলমগীর টিটু, ইউনিট-২-এর সভাপতি নেয়ামত উল্লাহ আন্যাসী, সাধারণ সম্পাদক মাসুদ বারহানসহ জামাল ও মহিউদ্দিন উপস্থিত ছিলেন।