লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজার উন্নয়ন কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে আজ (২২ ফেব্রুয়ারি)। নির্বাচনে ১৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম, আর ১৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল আজম।

সভাপতি সিরাজুল ইসলাম
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
- সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ আব্বাস উদ্দিন
- সহ-সভাপতি: নাছির উদ্দিন
- সহ-সাধারণ সম্পাদক: পারভেজ
- সাংগঠনিক সম্পাদক: বেলাল উদ্দিন
- অর্থ সম্পাদক: সাইফুল ইসলাম
- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ আরিফুল ইসলাম
- নির্বাহী সদস্য: ওবায়দুল ইসলাম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ফখরুদ্দিন, নাসির উদ্দিন কাশেম

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আজম
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হওয়া এই নির্বাচন পরিচালনায় ছিলেন:
- প্রধান নির্বাচন কমিশনার: মোহাম্মদ আবু তাহের
- সহকারী প্রিজাইডিং অফিসার: সারোয়ার কামাল, মোহাম্মদ ইলিয়াস, অসীম কুমার দাস, জাহাঙ্গীর আলম
- নিরাপত্তা দায়িত্বে: পুলিশের সদস্য মোহাম্মদ জিয়াবুল
নবনির্বাচিত কমিটি বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও ভোটাররা তাদের অভিনন্দন জানিয়েছেন।