পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চকবাজার থানা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে একটি মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদল এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক-দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু।
প্রধান অতিথি নুরুল আলম শিপু বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে চকবাজার থানা বিএনপির উদ্যোগে এই মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আমরা এই উদ্যোগের মাধ্যমে রোজাদারদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত।”
এছাড়া উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপি নেতা আবু আহমেদ, বিএনপি নেতা মো: কামাল, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এস এম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, ওয়ার্ড ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদল এর সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, আলম, সোহেল, সালাউদ্দিন, জাকির, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমির মাহমুদ খসরু রাজু, ওয়ার্ড ছাত্রদল নেতা রানা, রহিত, তারেক, শামস প্রমুখ।