Home » বিএনপি নেতা নুরুল আলম শিপুর নেতৃত্বে মাসব্যাপী ইফতার বিতরণ

বিএনপি নেতা নুরুল আলম শিপুর নেতৃত্বে মাসব্যাপী ইফতার বিতরণ

0 comments 189 views
A+A-
Reset
চকবাজারে বিএনপি নেতা নুরুল আলম শিপুর নেতৃত্বে মাসব্যাপী ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে রোজাদার ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশেষ ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এই কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন চকবাজার থানা ছাত্রদল এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক-দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে চকবাজার থানা বিএনপির পক্ষ থেকে এই মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহীন কবির শাহীন, চকবাজার থানা বিএনপি নেতা মো: সেলিম, বিএনপি নেতা মো: কামাল, চকবাজার থানা যুবদল নেতা আলমগীর, জসিম, ওসমান, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাহাত উল্লাহ রবিন, ওয়ার্ড ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদল এর সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, সালাউদ্দিন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমির মাহমুদ খসরু রাজু, আলম, সোহেল, সালাউদ্দিন, জাকির, জয়নাল, রানা, তারেক, শামস প্রমুখ।

এই মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি সবার মাঝে সমাজসেবা ও সহানুভূতির বার্তা পৌঁছে দিচ্ছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com