পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বোয়ালখালী উপজেলা প্রশাসন আজ (০৩ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
উপজেলা সদর বাজারে অনুষ্ঠিত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অভিযানে জরিমানা
✅ বেশি দামে গরুর মাংস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা
✅ মোট ০৪টি মামলায় সর্বমোট ১৭,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান
অভিযান পরিচালনায় সহায়তা করেছে বোয়ালখালী থানা ও বোয়ালখালী আর্মি ক্যাম্প। প্রশাসন জানিয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।