পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ (তৃতীয় দিন) পথচারী ও রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। এই কর্মসূচি পরিচালনা করেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু।
নুরুল আলম শিপু বলেন,
“আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায়, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে চকবাজার থানা বিএনপি এই উদ্যোগ নিয়েছে। আমরা গর্বিত যে রমজানজুড়ে রোজাদারদের পাশে দাঁড়াতে পারছি।”
এই ইফতার বিতরণ কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে এবং প্রতিদিনই পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন
- কেন্দ্রীয় কারা পরিদর্শক মোহাম্মদ নাসির
- কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু
- চকবাজার থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাহাত উল্লাহ রবিন
- ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরো
- চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন
- যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, সালাউদ্দিন
- স্বেচ্ছাসেবক দল নেতা আমির মাহমুদ খসরু রাজু, আলম, আবছার, সোহেল, সালাউদ্দিন, জাকির, জয়নাল, রানা, তারেক, শামস প্রমুখ।
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃত্বে এবং স্থানীয় বিএনপির সার্বিক সহযোগিতায় ইফতার বিতরণ কর্মসূচি পথচারী ও নিম্ন আয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান এলাকাবাসী।